Jagannath Ghat and Kaylaghat
Address: Strand Road, Kolkata – 7
It was Friday 27th October 1882, the day of Lakshmi Puja. Keshab Chandra Sen had arranged a boat trip on the Ganges for Thakur Sri Ramakrishna. Accepting his invitation, Thakur embarked on his boat with Vijaykrishna Goswami, SriM (Master Mahasay – Sri Mahendranath Gupta) from Dakshineshwar and had spiritual talks with Keshab Chandra and other Brahmo devotees during the journey from Dakshineswar to Calcutta. After the boat had reached Calcutta, Sri Sri Thakur first disembarked at Jagannath Ghat near Barabazar in North Calcutta. In the evening, the boat cast anchor at Kaylaghat (near Dalhousie Square in Central Calcutta which is about a kilometre away from Jagannath Ghat). Thakur Sri Ramakrishna alongwith others disembarked from the boat. A carriage was hailed for Thakur and he went to his lay devotee Surendranath Mitra’s house at North Calcutta in the Simulia region. He returned to Dakshineswar in the night. All these incidents are recorded in details in ‘Sri Sri Ramakrishna Kathamrita’ (Akhanda -page nos. 80-94) and also in the 15th volume of Sri-Ma Darshan.
Bengali
জগন্নাথ ঘাট ও কয়লা ঘাট
ঠিকানা: স্ট্র্যান্ড রোড কলকাতা-৭
ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেশবচন্দ্র সেনের আমন্ত্রণে ১৮৮২ সালের ২৭শে অক্টোবর কোজাগর লক্ষ্মী পুজার দিন বৈকাল ৪ ঘটিকার পরে দক্ষিণেশ্বর হইতে বিজয়কৃষ্ণ গোম্বামী ও শ্রীম-র (মাষ্টারমশাই-শ্রীমহেন্দ্রনাথ গুপ্ত) সহিত জাহাজে চড়িয়া কলিকাতা পর্যন্ত গঙ্গাবক্ষে কেশবচন্দ্র সেনসহ উপস্থিত অন্যান্য ব্রাহ্মহ্মভক্তদের সহিত ভগবৎ প্রসঙ্গ করিয়াছিলেন। জাহাজটি কলিকাতায় পৌঁছাইলে শ্রীশ্রীঠাকুর প্রথমে উত্তর কলিকাতার বড়বাজার অঞ্চলের সন্নিকটে জগন্নাথ ঘাটে নামিয়াছিলেন। এরপর সেদিন সন্ধ্যায় জাহাজটি জগন্নাথ ঘাট থেকে কিছুটা দূরে (এক কিলোমিটার দুরত্বে) অবস্থিত কয়লাঘাটে ( ডালহাউসি স্কোয়ারের নিকট) আসিলে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ জাহাজের অন্যান্য সকল যাত্রীদের সহিত জাহাজ হইতে অবতরণ করিয়াছিলেন। সেই সন্ধ্যায় শ্রীশ্রী ঠাকুর এই স্থান হইতে গাড়িতে করিয়া উত্তর কলিকাতায় সিমুলিয়া অঞ্চলে তাঁর ভক্ত সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে গিয়েছিলেন এবং রাত্রে দক্ষিণেশ্বরে প্রত্যাগমন করিয়াছিলেন। শ্রীম কথিত শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত’র অখন্ড সংস্করণে (৮০-৯৪ পৃষ্ঠায়) এবং শ্রীমদর্শনের ১৫তম খণ্ডে এই বিষয়ে সবিস্তারে উল্লিখিত হইয়াছে।