Kalighat Kali Temple

Kalighat Kali Temple

Address: 1, Kali Temple Road, Kalighat, Kolkata -26

This temple was built about 350 years ago. As per mythology, Kalighat represents the site where the toes of the right foot of Sati fell. It is an important place of pilgrimage for the Hindus. Sri Sri Thakur visited Kalighat a few times to pay homage to the Mother. It is mentioned in Kathamrita that he came here on 29th December 1883. It is also mentioned in the second half of the 3rd chapter of Gurubhav in ‘Leela Prasanga’ that Thakur had vision of Goddess Sri Sri Jagadamba in Kalighat and experienced divine exaltation. At that time, he told one of the fellow devotees, ‘After visiting the temples and places of pilgrimage, one has got to continue with the feeling of purity and contemplation of God even afterwards. Unless one keeps ruminating on those pure thoughts, how can the impact be long lasting in the mind of the devotee ?’
 
Directions:  Kali Temple Road is on the west side of Shyamaprasad Mukherjee Road in South Kolkata. While proceeding towards Adi Ganga along Kali Temple Road, Kalighat Temple comes on the left side.
 

কালীঘাট – কালী মন্দির

ঠিকানা: ১, কালী মন্দির রোড, কালীঘাট, কলকাতা-২৬

৫১ সতীপীঠের অন্যতম পীঠস্থান দক্ষিণ কলিকাতার কালীঘাট অঞ্চলের প্রখ্যাত কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শুভাগমন হইয়াছিল। এই মন্দির প্রায় ৩৫০ বৎসর পূর্বে নির্মিত। পৌরাণিক কাহিনীতে আছে, দেবী সতীর একটি অঙ্গুলি এখানে পড়িয়াছিল। ইহা হিন্দুদের একটি মহাতীর্থ। শ্রীশ্রীঠাকুর এই মহাতীর্থে কয়েকবার ৺মায়ের দর্শনে আসিয়াছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে ২৯-১২-১৮৮৩ তারিখে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কালীঘাট দর্শনের কথা উল্লিখিত হইয়াছে। এই দিন ৺কালীঘাট দর্শনের পূর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর হইতে অধরলাল সেনের বাটীতে শুভাগমন করিয়া তাঁকে সঙ্গে লইয়া কালীঘাটে গিয়াছিলেন। শ্রীশ্রীরামকৃষ্ণ লীলাপ্রসঙ্গে — গুরুভাব উত্তরার্ধ ৩য় অধ্যায়ে উল্লিখিত হইয়াছে যে ৺কালীঘাট তীর্থে ৺শ্রীশ্রীজগদম্বাকে দর্শন করিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ অত্যন্ত আনন্দিত হইয়াছিলেন। সে সময় সঙ্গী ভক্তদের মধ্যে একজনকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিয়াছিলেন ‘দেবস্থান তীর্থস্থান দর্শনাদি করে এসে সেই সব ভাব নিয়ে থাকতে হয়। জাবর কাটতে হয়, তা নইলে ওসব ঈশ্বরীয়ভাব প্রাণে দাঁড়াবে কেন?’

পথ নির্দেশ : দক্ষিণ কলিকাতার কালীঘাট অঞ্চলের শ্যামাপ্রসাদ মুখার্জী রোড হইতে পশ্চিমে কালী টেম্পল রোড বরাবর আদি গঙ্গার দিকে অগ্রসর হইলে বাম দিকে অবস্থিত এই প্রখ্যাত মন্দির।

A 19th Century Painting of Kalighat

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *